সন্তানের চিকিৎসা করাতে এসে সর্বস্ব হারাল পরিবারটি
ব্রেনে ভাইরাসজনিত রোগে আক্রান্ত সাত মাস বয়সী সন্তান মোহাম্মদ উল্লাহকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছিলেন বাবা হাফেজ মাওলানা আব্দুল মোতালেব। গত ২৯ অক্টোবর শিশুটিকে হাসপাতালের শিশু বিভাগের ২১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করান।


