বান্দরবানে অষ্টবিংশতি বুদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপন
বান্দরবান সদরের নীলাচল টাইগার পাড়া এলাকার অষ্টবিংশতি বুদ্ধ বিহার ও রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিহারের সকল দায়ক-দায়িকা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়।


