প্রথমবার বাংলাদেশ দলে রবিন
চলমান ২৮তম জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে ধারাবাহিকতার পুরস্কার পেলেন মাহফিজুল ইসলাম রবিন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী এই ওপেনার। একই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দীর্ঘ ৪ বছর পর টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।


