আমন ধানের সরকারি দাম পুনর্নির্ধারণের দাবি ২৯ নাগরিকের
আমন মৌসুমে সরকার নির্ধারিত ধান ও চালের সংগ্রহমূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন দেশের ২৯ জন বিশিষ্ট নাগরিক। তাঁদের অভিযোগ, কৃষকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে নির্ধারিত সরকারি সংগ্রহমূল্য বাজারদরের তুলনায় অনেক কম।


