অফিস করেন না রাণীশংকৈল উপজেলা সমবায় কর্মকর্তা!
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেনের বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। কর্মকর্তা কর্মস্থলে না থাকায় উপজেলার বিভিন্ন প্রাথমিক সমবায় সমিতির সদস্য ও সাধারণ সেবাগ্রহীতারা দিনের পর দিন ঘুরেও কাঙ্খিত সেবা পাচ্ছেন না।


