শহীদ নূর হোসেন দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলটির নেতারা।


