এক যুগের আইনি লড়াই শেষে ভবনের দখল পেল বেসিক ব্যাংক
দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াই শেষে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের জন্য কেনা ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসি। আদালতের চূড়ান্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ভবনটির দখল বুঝে নেয় ব্যাংক কর্তৃপক্ষ।


