বটিয়াঘাটা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তিনটি মোটরসাইকেলযোগে ৫/৬ জন যুবক এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।


