সাফে ভারতের ৬ খেলোয়াড় পরিবর্তন!
সাফ চ্যাম্পিয়নশিপের মাঝপথে স্কোয়াডে ছয়টি পরিবর্তন এনেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের প্রীতি ম্যাচ খেলতে ছয়জন অভিজ্ঞ ফুটবলারকে ফিরিয়ে নিয়েছে তারা। তাদের পরিবর্তে সাফের বাকি ম্যাচগুলোর জন্য দলে যুক্ত করা হয়েছে ছয়জন নতুন খেলোয়াড়।

