আশুলিয়ায় কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা
ঢাকার আশুলিয়ায় খাদ্য উৎপাদনে নানা অনিয়মের দায়ে কোকো ফুডস কোম্পানি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ নভেম্বর) আশুলিয়ার ২৪৬ আড়াগাঁও এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।



