বিজিবির হস্তক্ষেপে ভারতীয় অংশে বেড়িবাঁধ নির্মাণ স্থগিত
বিজিবির হস্তক্ষেপে ফেনীর পরশুরাম সীমান্তের কহুয়া নদীর ভারতীয় অংশে বেড়িবাঁধের বিভিন্ন স্থানে সিমেন্ট ও কংক্রিটের তৈরি ব্লক বসানোর কাজ স্থগিত করেছে ভারত। এদিকে বাংলাদেশ অংশে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারকাজ এখনো অসম্পূর্ণ থাকায় নদীভাঙন ও বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা।



