নোয়াখালীতে শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার হদিস নেই
নোয়াখালী জেলা প্রশাসন পরিচালিত প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ৫৬ লাখ টাকার বেশি ফি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হয়নি। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।


