গহিন পাহাড়ে জিম্মি বেচাকেনার হাট
কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়গুলো এখন আর শুধু প্রকৃতির অংশ নয়, তা পরিণত হয়েছে এক ভয়ংকর অপরাধের অভয়ারণ্যে। দীর্ঘদিন ধরে এই পাহাড়গুলোকে নিরাপদ আস্তানা বানিয়ে একাধিক সশস্ত্র চক্র চালিয়ে যাচ্ছে অপহরণ, জিম্মি বাণিজ্য, মুক্তিপণ আদায় ও মানব পাচারের মতো জঘন্য অপরাধ।



