নাচ, খেলা আর রূপকথায় আদিবাসী ঐতিহ্য
একটি মঞ্চ, অথচ কত রকমের গল্প! কোথাও গারোদের জুম নাচ, কোথাও মারমা রূপকথার আসর। কারও কণ্ঠে ঐতিহ্যের গান, কারও পরিবেশনায় নৃত্যের ছন্দ। ক্যাম্পাসের এক পাশে সাজানো ঐতিহ্যবাহী পোশাক ও স্থানীয় খাবারের স্টল, অন্য পাশে আবৃত্তি, নাটক আর সংগীতের আয়োজন।