লাঞ্চের আগেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে বাংলাদেশ
৩৬৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ক্যারিবীয়দের ইনিংস ঘোষণার পর জয়ের মিশনে নেমে শুরুটা ভালো হলেও দলীয় চল্লিশ রান পার করতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।



