ফের সৌদি-হুতি সংঘাত
ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি বিমান হামলায় ৩৩ জন নিহত হয়েছেন; আহত হয়েছে আরও অন্তত ৩৯ জন। হুতি-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, গত শনিবার সানার পূর্বাঞ্চলে হুতিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ‘বানি হুশাইশ’ শহরের আবাসিক অঞ্চলে আঘাত হেনেছে।


