দল ঘোষণার আগেই অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ লাবুশেন
একসময় ছিলেন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার। টেস্ট ক্যারিয়ারের সূচনাতেই ৩৩ ম্যাচে হাকিয়েছিলেন ১০টি সেঞ্চুরি এবং গড় ছিল প্রায় ষাটের কাছাকাছি। কিন্তু সময়ের আবর্তে মাঠের সেই ধারাবাহিকতা হারিয়ে এখন তিনি চরম সংকটে।



