বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ
সিলেট টেস্টে ৩০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। গতকাল চতুর্থ দিনের খেলা শেষেই কাভেম হজের সেঞ্চুরি আর উইকহ্যামদের দৃঢ়তায় ৩১৫ রানের লিড পেয়েছিল সফরকারীরা।


