এবার শুটিং ক্লাবে হেনস্তা, গাড়ি ভাঙচুরের দাবি পরীমনির, লাইভে ক্ষোভ
রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি আয়োজনে অংশ নেওয়ার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার গুরুতর অভিযোগ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। রবিবার মধ্যরাতে সেই অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় তার ব্যক্তিগত গাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

