বিশ্বকাপের চমক সেই ভোজিনহা এখন চিলির চ্যাম্পিয়ন
২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে বিশ্বফুটবলকে তাক লাগিয়ে দেওয়া গোলরক্ষক ভোজিনহার সাফল্যের গল্পটা মোটেও সহজ ছিল না। আন্তর্জাতিক ফুটবলের মহাযজ্ঞে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বিশ্ববাসীর নজর কাড়ার পর গত আগস্টে নতুন চ্যালেঞ্জ নিয়ে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে পা রেখেছিলেন তিনি।



