কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়ায় নিজের মাছের ফিশারিতে পানির মোটরের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস সরকার (৩৬) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


