ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন
ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী চীন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের অংশ হিসেবে ইরান সফরে গিয়ে এ আগ্রহের কথা জানিয়েছেন মধ্যপ্রাচ্যবিষয়ক চীনের বিশেষ দূত ঝাই জুন।


