হাইকোর্টের নির্দেশে মুক্তি পাচ্ছেন নির্দোষ আলমাস
অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. আলমাছের পরিবর্তে গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ মো. আলমাসকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। গতকাল রবিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।