সাংগঠনিক দায়িত্বে অবহেলা, শোকজ জাবি ছাত্রদলের ১১ নেতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকেও দায়িত্ব পালনে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

