চাঁদা না পেয়ে রাজমিস্ত্রিকে মারধর, বাড়িছাড়া ভুক্তভোগী
ফেনীর সোনাগাজীতে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে মো. শাহজাহান (৩৫) নামে এক রাজমিস্ত্রিকে মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এছাড়া তাকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।



