ঢামেক হাসপাতালের নার্সদের মানবিক উদ্যোগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দুর্ভোগের এক নাম ট্রলি ও হুইল চেয়ার সংকট। দীর্ঘদিনের এই অব্যবস্থাপনার জন্য জরুরি রোগীদের সব চেয়ে বেশি কষ্ট পেতে হয়। এই ভোগান্তির কথা মাথায় রেখে এবার অভিনব এক পদক্ষেপ নিয়েছেন নার্সরা।


