বিজয়নগরে দুই ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটাকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নের দুটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।



