নতুন যাত্রায় শ্রেয়সী শেয়া
সময়ের সম্ভাবনাময় অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। ছোট পর্দায় নিজের অভিনয় দক্ষতার জানান দিয়ে ইতিমধ্যেই দর্শকের মাঝে নিজের একটি অবস্থান তৈরি করেছেন তিনি। তবে এবার আর নাটক বা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, সম্পূর্ণ নতুন এক রূপে ও নতুন মাধ্যমে হাজির হতে যাচ্ছেন এই অভিনয়শিল্পী।
