ইব্রাহিমকে নিয়ে বাজি ধরে সফল ডুলি, বিশ্বনাথকে বানাতে চান স্ট্রাইকার
ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ের পর দলের পারফরম্যান্সে সন্তুষ্ট প্রধান কোচ টমাস ডুলি। তবে শুধু জয় নয়, ম্যাচে খেলোয়াড়দের অবস্থান, আক্রমণভাগের দুর্বলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি।

