ডিএসসিসির ৫৭ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৫৭টিতেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া গেছে। এ সবের মধ্যে ২৯টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ২৮টিকে মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।



