বহির্বিশ্বে আলো ছড়াচ্ছে বাংলাদেশের ‘রইদ’
মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানোর পাশাপাশি একের পর এক স্বীকৃতি অর্জন করে আসছে বাংলাদেশি সিনেমা ‘রইদ’। এবার নতুন সাফল্য এসেছে স্পেনের বার্সেলোনায়। এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনার ১৪তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে এই সিনেমাটি।

