সাতক্ষীরায় গাড়ির ধাক্কায় নারী নিহত
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের ছয়ঘরিয়া মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় রহিমা বেগম (৬০) নামের এক প্রবীণ নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৫টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড় সংলগ্ন স্বাধীন মাহিন অটো রাইস মিলের সামনের রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


