মুশফিক-তাসকিনকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ঘরের মাঠে সিরিজ হার এড়ানোর কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে আজ সিলেটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের এই সিরিজের প্রথমটিতে ঢাকায় ৮ উইকেটে হেরে ০-১ ব্যবধানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।



