পটুয়াখালীতে মহিষের আক্রমণে আহত ৩
পটুয়াখালীতে বিক্রির উদ্দেশ্যে বাজারে ঘোরানোর সময় একটি মহিষের আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হেতালিয়াবাদ এলাকার বাজারসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।


