মুন্সীগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে দিনমজুর নিহত
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ারে প্রতিপক্ষের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে জাহেদ বেপারী (৫০) নামের এক দিনমজুর নিহত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) রাতে চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।


