কুড়িগ্রামে খরায় শুকাচ্ছে আমন, দুঃশ্চিন্তায় কৃষকরা
আমন ধানের থোড় আসার সময় এখন। এ সময়ে মাঠজুড়ে থাকার কথা সবুজ ধানগাছের সমারোহ। কিন্তু কুড়িগ্রামের কয়েকটি উপজেলার চিত্র ভিন্ন। কোথাও ধানগাছের পাতা বিবর্ণ হয়ে আগুনে পোড়া রং ধারণ করেছে, কোথাও শুকিয়ে যাচ্ছে পুরো গাছ।


