বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যের দাবি, সবার আগে

ব্রেকিং
সমকালসাজেকে নিত্যপণ্য, জরুরি ওষুধ সরবরাহ ব্যাহত, জনভোগান্তি প্রথম আলোশিশুর খতনায় পুরোপুরি অজ্ঞান করা কি জরুরি দেশ রূপান্তরমুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় সাংবাদিকদের পাহারাদারের ভূমিকা জরুরি দেশ রূপান্তরমুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় সাংবাদিকদের পাহারাদারের ভূমিকা জরুরি: ডা. সারওয়ার আলী আজকের পত্রিকাডিজিটাল রূপান্তরের আগে মানসিকতার পরিবর্তন জরুরি: হিট প্রকল্প পরিচালক সমকালমুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই জরুরি: নুর আহমদ বকুল দেশ রূপান্তরবিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত আমাদের সময়বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা চায় ল্যানসেট যুগান্তরজমির দলিল করার আগে যে ৭টি বিষয় যাচাই করা জরুরি বিডিনিউজ২৪‘ঠিক হয়ে যাবে’ আলিসের বোলিং অ্যাকশন, জরুরি এখন মানসিক সমর্থন

সংবিধান সংশোধন কমিটি

তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের বিকল্প নেই, তবে গঠনপদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই; গঠনপদ্ধতি নিয়ে সিদ্ধান্ত হয়নি।

তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই
তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের বিকল্প নেই, তবে গঠনপদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি: সালাহউদ্দিন ছবি: ClaimBD

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এই সরকার কীভাবে গঠিত হবে, সে বিষয়ে কমিটি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে কমিটির বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যতে সরকার গঠনের পদ্ধতি নিয়ে যেন নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি না হয়, সে জন্য একাধিক বিকল্প খতিয়ে দেখা হচ্ছে।

জুলাই সনদের ধারা নিয়েও আলোচনা

কমিটির সভাপতি জানান, বৈঠকে রাজনৈতিক দলগুলোর সম্মতিতে তৈরি জুলাই জাতীয় সনদের বিভিন্ন ধারা নিয়েও আলোচনা হয়েছে। সমঝোতার ভিত্তিতে সনদের প্রস্তাবগুলোর বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টা বাছাই নিয়েই মূল জটিলতা

জুলাই সনদে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধিকে নিয়ে গঠিত সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তাব রয়েছে। ঐকমত্য না হলে বিচার বিভাগের দুই প্রতিনিধি যুক্ত করে সাত সদস্যের কমিটিতে সিদ্ধান্ত নেওয়ার বিধানও আছে। তবে বিচার বিভাগকে যুক্ত করাসহ কয়েকটি বিষয়ে বিএনপির ভিন্নমত রয়েছে।

এর আগে ২৪ অক্টোবর সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবীদের সঙ্গে কমিটির মতবিনিময়ে সংসদের সম্ভাব্য উচ্চকক্ষের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ধারণা আলোচনায় আসে। উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করে তাঁকে উচ্চকক্ষের স্পিকার করার প্রস্তাবও উঠেছিল। তবে কোনো প্রস্তাবই চূড়ান্ত হয়নি।

অংশ নিচ্ছে না বিরোধী দল

গত ১৩ জুলাই সংসদ স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে ১২ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করে। বিরোধী দলের প্রতিনিধিদের যুক্ত করে কমিটি সম্প্রসারণের সুযোগ রাখা হলেও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিরোধী দলগুলো এ প্রক্রিয়ায় অংশ নেয়নি।

সরকারের অবস্থান হলো, সংবিধান সংশোধন সংসদের মাধ্যমেই করতে হবে। অন্যদিকে বিরোধী দলগুলোর অভিযোগ, গণভোটে অনুমোদিত প্রক্রিয়া অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সরকার জুলাই সনদ বাস্তবায়নের পথ থেকে সরে এসেছে। প্রয়োজনে রাজপথে আন্দোলন জোরদারের কথাও বলছে তারা।

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানের পর ২০২৫ সালের ২০ নভেম্বর আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হয়। রায় অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ ভেঙে যাওয়ার পর প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যাবে।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।