মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের
ভারতের বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মোবাইল ফোনে আড়ি পেতেছেন। এনডিটিভি বলছে, শুক্রবার অনলাইনে একটি অনুষ্ঠানে সমর্থকদের সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধী তার মোবাইল ফোন উঁচিয়ে ধরেন।
