কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের, সাভার-গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ
তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও বিক্ষোভ অব্যাহত থাকলে শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় আগামী শনিবার (১৪ নভেম্বর) জরুরি সাধারণ সভা ডেকেছে বিজিএমইএ।

