ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ-পাচার: সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের রায় ১৯ নভেম্বর
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রায় ঘোষণা করা হবে ১৯ নভেম্বর।


