মদনে ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণ: শিক্ষককে মৃত্যুদণ্ড, ভাই খালাস
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় দেন বলে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল জানান।



