রাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা ১২ ফেব্রুয়ারি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে নতুন সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ১২ ফেব্রুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে।


