তিন দিনেই দর্শকসংখ্যায় রেকর্ড, ৫০ দেশের বাজারে সেরা ‘দ্য রিম্যারিড এমপ্রেস’
মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই দর্শকসংখ্যায় নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়ার ফ্যান্টাসি-রোমান্টিক সিরিজ দ্য রিম্যারিড এমপ্রেস। ডিজনি প্লাস ও হুলুতে মুক্তি পাওয়া সিরিজটি দুই প্ল্যাটফর্মের অরিজিনাল কনটেন্টের মধ্যে সবচেয়ে বেশি দর্শক পাওয়া সিরিজের স্বীকৃতি পেয়েছে।
