গুলশানে হেনস্তার শিকার পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ
রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত।
