টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানের সময় গোলাগুলিতে এক সেনাসদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মানবপাচার চক্রের তিনজনকে গ্রেফতার এবং ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
