‘অপলক’ দিয়ে চলচ্চিত্র নির্মাণে রাজীব, থাকছেন নিশো-মেহজাবীন
বিজ্ঞাপনচিত্র ও ছোট পর্দার পরিচিত মুখ আদনান আল রাজীব এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। তাঁর প্রথম চলচ্চিত্রের নাম রাখা হয়েছে অপলক। এ সিনেমার প্রধান দুটি চরিত্রে দেখা যাবে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে।


