নালিতাবাড়ীতে বিদ্যুত ব্যবহার না করেও অতিরিক্ত বিল
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুত ব্যবহার না করেও সেচ সংযোগের বিপরীতে তিন হাজার টাকার অধিক বিল আসার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুত অফিসের বিরুদ্ধে। এ বিষয়ে সমাধান পেতে পল্লী বিদ্যুত অফিসে গিয়ে ওই বিলদাতা সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক ব্যবহার করেন পল্লীবিদ্যুত অফিসের ডিজিএম আখতারুজ্জামান।



