নীলফামারীতে মৃত ১৪৭২ ভাতাভোগী শনাক্ত, নতুনদের অন্তর্ভুক্তির উদ্যোগ
নীলফামারীর কিশোরগঞ্জে অভিনব পদ্ধতিতে ১ হাজার ৪৭২ জন মৃত ভাতাভোগীকে শনাক্ত করেছে উপজেলা প্রশাসন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রতিবন্ধী, বিধবা, স্বামী নিগৃহীতা ও বয়স্ক ভাতাভোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে ‘লাইভ ভেরিফিকেশন’-এর মাধ্যমে এই মৃত ব্যক্তিদের শনাক্ত করা হয়।


