নেত্রকোণায় পরিচ্ছন্ন হচ্ছে শহর, বদলে যাচ্ছে প্রবেশপথের চিত্র
পরিচ্ছন্ন শহর, নির্মল পরিবেশ ও সড়কের পাশে সবুজের সমারোহ—এমন একটি বাসযোগ্য নেত্রকোনা গড়ার প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ‘Clean Netrokona: Green Netrokona’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সচেতনতা তৈরিতে শুরু হয়েছে সমন্বিত কার্যক্রম।


