বাংলা সাহিত্যের জনপ্রিয় জাদুকরের জন্মদিন আজ
হিমু আজও হেঁটে বেড়ান হলুদ পাঞ্জাবি গায়ে। মিসির আলী এখনো মানুষের মনোজগতের রহস্য উন্মোচন করেন। আর কোথাও যেন অপেক্ষায় আছেন বাকের ভাই। স্রষ্টা নেই, অথচ তার সৃষ্ট চরিত্রগুলো আজও বেঁচে আছে পাঠক ও দর্শকের কল্পনায়।

